সুপ্রিম কোর্টে স্টুডেন্ট কনফারেন্স 

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৫:২১ পিএম

সুপ্রিম কোর্টে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শনিবার সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে ‘মিউচিয়াল অ্যাক্সচেঞ্জ: এ ডায়লগ বিটুইন দ্য সুপ্রিম কোর্র্ট অ্যান্ড ল স্টুডেন্ট’ শিরোনামে এ কনফারেন্সটি আয়োজন করে সুপ্রিম কোর্ট।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে, দেশে কিছু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে চারজন করে শিক্ষার্থী (জেন্ডার সমতার ভিত্তিতে মনোনীত) নিয়ে এ কনফারেন্সটি হয়।

অ্যাক্সেস টু জাস্টিস ফর ওমেন প্রজেক্ট, ইমপ্লিমেন্টেড বাই জিআইজেড বাংলাদেশ অন বিহাফ অব জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনোমিক কোঅপারেশন (বিএমজেড) অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)’র  সহযোগিতায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।

স্বাগত বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী। কনফারেন্সটিতে সভাপতিত্ব করেন আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান। এ সময় বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের প্রতিনিধিরা, আইনজীবী এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশের আরো কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আরো একটি স্টুডেন্ট কনফারেন্সের আয়োজন করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত