কু‌ড়িগ্রা‌মে পানিতে ডুবে শিশুর মুত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৭:২৭ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে চৈতি রানী নামে দেড়বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডু‌বে মারা গেছে।  শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দি‌কে উপজেলার ছিনাই ইউনিয়ন জয়কুমর গ্রামে এ ঘটনা ঘ‌টে। শিশু‌টি ওই গ্রা‌মের শংকর কর্মকারের মেয়ে।  

এলাকাবাসী জানায়, শিশুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে ডু‌বে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ইছাহক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত