লঞ্চ যাত্রীকে চিকিৎসা সহায়তা কোস্ট গার্ডের

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:৩৮ এএম

ভোলায় লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। গত শুক্রবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, এক ব্যক্তি লঞ্চযোগে বরিশাল থেকে ভোলার বোরহানউদ্দিনে নিজ বাড়ির উদ্দেশে রওনা করেন। বিকেল ৪টায় লঞ্চটি বরিশালের শ্রীপুরসংলগ্ন এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি জ¦র ও বুকে ব্যথাজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি লঞ্চে থাকা এক ব্যক্তি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে, কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা থেকে একটি মেডিকেল টিম অতি দ্রুত ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে পৌঁছায় এবং অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের গাড়িযোগে ভোলার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে রোগী ভোলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত