বগুড়া প্রেসক্লাবে ৩ দিনব্যাপী জুলাই স্মরণে চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৪:৫২ পিএম

৩৬ জুলাই স্মরণে ৩ দিনব্যাপী বগুড়া প্রেসক্লাবের আয়োজনে চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে বগুড়া প্রেসক্লাব নতুন ভবনের নিচতলায় এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।  

এতে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সাহিত্য সম্পাদক শেখ সাহেদ, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার, প্রেসক্লাবের সদস্য ফজলে রাব্বি ডলার, মমিন রশিদ সাইন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আসাফ উদ দৌলা ডিউক ও শফিকুল ইসলাম শফিক, ফেরদৌসুর রহমান। অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব ছিলেন মো. রাশেদুজ্জামান পিয়াস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অগ্রগতি অব্যাহত এবং জুলাই আন্দোলনের চেতনা সমন্বিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আমাদের মূল্যায়ন করতে হবে। ফ্যাস্টিট মুক্ত নতুন দেশ গঠনে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার অবদান রাখার সময় এসেছে। ৩৬ জুলাইয়ের স্মরণে আয়োজিত এই চিত্র প্রদর্শনী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার গণঅভ্যুত্থান পুনরায় স্মরণে করার সুযোগ করেছে। 

বক্তারা আরো বলেন, জুলাই আন্দোলনে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্য বগুড়া জেলায় সবচেয়ে শহীদ ও আহত হয়েছে। বগুড়ায় নিহত সংখ্যা ১৮ জন ও আহত হয়েছেন ৫শতাধিক। অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর সমবেদনা ও আহতদেরও দ্রুত সুস্থতা কামনা করেন। 

প্রদর্শনীটি ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত