বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু মিয়া (৬২) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছেন। রবিবার (৩ আগস্ট) ভোরে পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বুলু মিয়া নন্দীগ্রাম উপজেলার বৈলগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত তাছিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের আযান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন বুলু মিয়া। মসজিদের সামনে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা দেওয়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুয়াজ্জিনের লাশ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত মুয়াজ্জিনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইসি একদলীয় মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির সমাবেশ মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা