সংস্কৃতি উপদেষ্টা

জুলাই যেমন সবার ছিল, ঘোষণাপত্রও সবাইকে নিয়ে হবে

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম

বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব দলের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ সোমবার নিজের ভেফায়েড ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব দলের উপস্থিতিতেই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন মাননীয় প্রধান উপদেষ্টা। জুলাই যেমন সবার ছিল, ঘোষণাপত্রও সবাইকে নিয়েই হবে।

আগামীকাল বিকেল ৫টায় উপস্থাপিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

এর আগে গত শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত