‘নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে’

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:১৭ এএম

জাতীয় নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, সে অনুযায়ী কাজ করছি। আমরা আমাদের প্রস্তুতি জানাচ্ছি। নির্বাচন কমিশন যেসব সিদ্ধান্ত নেন, তা তুলে ধরা হচ্ছে।’ গতকাল সোমবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আখতার আহমেদ বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে কেনাকাটা শেষ হয়ে যাবে। এরপরও কিছু কাজ থাকবে, যেগুলো সম্পর্কে তখন পর্যালোচনা করে বলা যাবে।

তফসিল কবে নাগাদ হতে পারে? জানতে চাইলে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার ব্যাপারটি একান্তভাবে নির্বাচন কমিশনের ওপর। যখনই ইসি সিদ্ধান্ত নেবে, আমরা জানাব। আমাদের সব প্রস্তুতি জাতীয় নির্বাচন কেন্দ্র করে। আমাদেরও গোছানোর সময় দিতে হবে। যেগুলো একটু একটু হচ্ছে, জানাচ্ছি, যেগুলো চলমান, তাও জানাচ্ছি। ভবিষ্যতে কী আসবে, জানাব।’

নির্বাচন কমিশন একটি মেরুদ-হীন প্রতিষ্ঠান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, ‘মেরুদ- সোজা না থাকলে দাঁড়িয়ে আছি কীভাবে? রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া নয়, আমার জায়গাটা প্রশাসনিক ব্যাপার। এখন পর্যন্ত সোজাই দাঁড়িয়ে আছি। দোয়া করেন এভাবে যেন দাঁড়িয়ে থাকতে পারি। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কি প্রমাণ করে না আমার মেরুদ- আছে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত