প্রধান উপদেষ্টার ভাষণ-জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১১:০০ এএম

জুলাই ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন।

গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন বিষয়ে ২৮ দফা প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। একই দিন রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত