বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় দলটির মগবাজার আল-ফালাহ মিলনায়তনে জানানো হবে।
গতকাল মঙ্গলবার রাতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এহসানুল মাহবুব বলেন, বৈঠকের সিদ্ধান্ত আজ দুপুরে প্রকাশ করা হবে।
এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। পরে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাত ৮টা ২০ মিনিটে তিনি জাতিকে ভাষণ দেন।
