‘উটনেস টু দ্য আপরাইজিং’: গণঅভ্যুত্থানের আলোকচিত্রে জীবন, প্রতিরোধ ও প্রামাণ্য ইতিহাস

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৬:২৫ পিএম

জুলাই-আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের উত্তাল সময়গুলো ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী জীবন আহমেদ। তার ক্যামেরায় বন্দি হয় আন্দোলনের প্রতিটি শ্বাসরুদ্ধকর মুহূর্ত—ধাওয়া, গুলিবর্ষণ, রক্তাক্ত মিছিল, প্রতিরোধের মুখ।

একজন পেশাদার আলোকচিত্রী হিসেবে নয়, বরং এই আন্দোলনে তার ভূমিকা তার চেয়ে গভীর। পুরোটা সময় ছিলেন রাজপথে, শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য তুলে আনার সাহসী অংশীজনদের একজন। গুলিবিদ্ধ হয়েছেন, ঘরছাড়া থেকেছেন, তবুও সত্যের প্রতি অঙ্গীকার থেকে বিচ্যুত হননি।

জীবন আহমেদের তোলা ছবিগুলো রূপ পেয়েছে—‘উটনেস টু দ্য আপরাইজিং’ শিরোনামের বইতে। কেবল ছবি নয়, বইটিতে আন্দোলনের বাস্তবতাকে বহুমাত্রিকভাবে তুলে ধরা হয়েছে। এখানে লেখক তার আলোকচিত্রি, নিজের দিনলিপি, অনুভব ও ভাষ্য-এর মাধ্যমে সংগ্রামের দিনগুলো তুলে ধরেছেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হয়েছে এই গ্রন্থটি।

জীবন আহমেদের ভাষ্যে উঠে এসেছে তার নিজের লড়াই—পেশাগত দায়িত্ব থেকে শুরু করে নৈতিক দায়বদ্ধতার যন্ত্রণা ও সাহসের নিরবিচার লড়াই। একসময় যিনি ক্যামেরার পেছনে ছিলেন, তিনিই হয়ে উঠেছেন অভ্যুত্থানের এক জীবন্ত স্মারক।

তিনি বলেন, এই বইয়ে আমি শুধু ছবি রাখিনি। আমি রেখেছি আমার চোখ, আমার ভয়, আমার সাহস আর আমার প্রতিজ্ঞা—সত্য কোনোদিন ঝাপসা হতে দেওয়া যাবে না।

‘উটনেস টু দ্য আপরাইজিং’ বইটি প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। ঐতিহাসিক ও প্রামাণ্য এই গ্রন্থটি পাঠকদের সামনে তুলে ধরবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সময়ের দলিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত