দৌলতপুরে মাদক সেবনের অপরাধে ২ জনকে দুই বছরের কারাদণ্ড

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:১৮ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে আটক করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এস.আই আতাউর রহমান সজিব, এ.এস.আই মাহফুজুর রহমানসহ আনসার সদস্যরা।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বাসাইল গ্রামের ছানোয়ার মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (২৯) ও একই গ্রামের সামাদ সরদারের ছেলে ইমরান সরদার (২৭)।

বুধবার (৬ আগস্ট) দুপুরে দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারের পাশ থেকে ২ জনকে ২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক সেবনের উপকরণও জব্দ করা হয়।

নাহিয়ান নুরেন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬ (১) সারনীর ১৬ ধারায় ২ জনকে দুই বছরের বিনাশ্রম করাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত