মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(৬ আগস্ট) সকালে মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম মাধবপুরের বাসিন্দা কাজল মিয়া, মাধবপুর কাছারিপাড়ার বাসিন্দা হৃদয় মিয়া, বিজয়নগর উপজেলার বিন্নিঘাট এলাকার আকাশ মিয়া ও মাধবপুর কলেজ পাড়ার   রিয়াজ মিয়া। এসময় তাদের কাছ থেকে ২ টি রাম দা,১ টি দা,২ টি চাইনিজ কুড়াল, ১ টি কিরিজ ও ১ টি রড জব্দ করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার উপপরিদর্শক মো. শাহনুর ইসলামের নেতৃত্বে
অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাজল মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসংস্লিস্ট ১৯ মামলা রয়েছে বলে জানান এসআই মো. শাহনুর ইসলাম। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যাহ জানান, 'গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত