ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নবনিযুক্ত সচিব আব্দুন নাসের খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিসিএস টেলিকম সমিতি।
বুধবার (৬ আগস্ট) সকালে সচিবালয়ে সচিবের নিজ কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আসলাম, সাধারণ সম্পাদক ওয়াজেদ, সাংগঠনিক সম্পাদক তাহেরুল, কোষাধ্যক্ষ জাকির, সহ-সভাপতি বাহার ও তারঘিবুল, দপ্তর সম্পাদক আবু হেনা, সাংস্কৃতিক সম্পাদক শরীফ প্রমুখ।
নবনিযুক্ত সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং টেলিকম ক্যাডারের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়।
