আরও এক তেলেগু সিনেমায় সোনাক্ষী

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২:২২ এএম

অল্প কিছুদিনের মধ্যেই দক্ষিণী সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। সুধীর বাবুর বিপরীতে অভিনয় করা সোনাক্ষীর ‘জাতাধার’ চলচ্চিত্রটির টিজার প্রকাশ হয়েছে সম্প্রতি। টিজারেই দ্যুতি ছড়াচ্ছেন শত্রুঘœকন্যা। সেখানে সোনাক্ষীকে দেখা গেল একেবারে অন্য অবতারে। তাকে দেখে গায়ে কাঁটা দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন অনেকে।

তবে ‘জাতাধার’ মুক্তির আগেই আরেকটি নতুন একটি তেলেগু সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সোনাক্ষী। বিগ বাজেটের এই মুভিটি একটি শক্তিশালী সামাজিক বার্তা বহন করবে বলে জানা গেছে। শীর্ষস্থানীয় একটি প্রযোজনা সংস্থা সিনেমাটি নির্মাণ করছে। আর এতে অভিনয় করবেন দক্ষিণ ভারতের একজন প্রথম সারির জনপ্রিয় নায়ক, যিনি বর্তমানে তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সোনাক্ষীর চরিত্রটি হবে গুরুত্বপূর্ণ এবং জোরালো যা তাকে সম্পূর্ণ নতুন আলোয় তুলে ধরবে।

তেলেগু সিনেমায় সোনাক্ষীর এই আগমন কেবলই একটি নতুন কাজ নয়, বরং তার অভিনয়জীবনের এক সাহসী অধ্যায়। বলিউডে একাধিক হিট ছবির পর এখন টলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগোচ্ছেন তিনি।

চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র বলছে, খুব শিগগিরই প্রকাশ পাবে ছবির নাম, সহ-অভিনেতা ও সোনাক্ষীর চরিত্র সংক্রান্ত বিস্তারিত। কিন্তু তার আগেই পরিষ্কার হয়ে গেছে সোনাক্ষী সিনহা এবার দক্ষিণের পর্দা কাঁপাতে প্রস্তুত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত