ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) দোকান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৫:৫০ পিএম

ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) দোকান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) দোকান মালিক সমিতির মার্কেটের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকার একটি হোটেলে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব মো. মোজাম্মেল হক (মঞ্জু), সভা পরিচালনা করেন মো. আবদুর রহমান। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানীত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. বাসেত।

সভায় সমিতির সাধারণ সদস্যদের মধ্য হতে বক্তব্য রাখেন- মো. আবু তাহের, মো. মতিউর রহমান সরকার, তোফায়ের আহাম্মদ, হাজী মো. আ. রশিদ গাজী, মো. কলিম উল্যা, মো. ওমর ফারুক, মো. আবুল কাশেম, মো. দেলোয়ার হোসেন প্রমূখ।

সভায় আগামী ৯০ দিনের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে সমিতির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি নির্বাচন সাব-কমিটি গঠন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত