আবারও ঝড় তুললেন নোরা

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:৫৯ পিএম

ভারতীয় এই সময়ের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও কণ্ঠশিলল্পী নোরা ফাতেহি আবারও নতুন রূপে চমকে দিলেন। এবার তাকে দেখা গেল আন্তর্জাতিক ফিউশন গান  ওহ মামা তেতেমা (‘Oh Mama Tetema’) তে। ৯ আগস্ট ইউটিউবে প্রকাশ পাওয়ার পরই মিউজিক ভিডিওটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

গানটি মূলত টাঞ্জানিয়ান জনপ্রিয় শিল্পী রায়ভ্যান্নি-এর ২০১৯ সালের ভাইরাল হিট ‘Tetema’-র আধুনিক রিমিক্স ও পুনঃউপস্থাপন। নতুন সংস্করণে যুক্ত হয়েছেন বলিউডের গায়িকা শ্রেয়া ঘোষাল, সংগীত পরিচালক বিশাল মিশ্র এবং নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি। 

গানটি হিন্দি, ইংরেজি ও সাওহিলি- এই তিন ভাষার মিশ্রণে তৈরি হয়েছে এবং এতে রয়েছে আফরো-বংগো বিটের সঙ্গে বলিউডি ফ্লেয়ার।

নোরা ফাতেহি এই মিউজিক ভিডিওতে শুধু পারফর্মই করেননি, গানটির লেখাতেও অবদান রেখেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমি চেয়েছি এমন কিছু করতে, যা ভারতীয় সংগীত ও আফ্রিকান বিটের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।’ 

নোরা ও রেইভ্যানির কোরিওগ্রাফি-ভিত্তিক পারফরম্যান্স, রঙিন ভিজ্যুয়ালস এবং হাই-এনার্জি মিউজিক এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন The Plugz Europe এবং এটি প্রযোজনা করেছে T-Series। 

এই গানে শ্রেয়া ঘোষালের অংশগ্রহণও ছিল বিশেষ আকর্ষণ। তার মেলোডিক টোন গানটিকে এক অন্য মাত্রা দিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সংগীত মঞ্চে বাংলা সংগীতশিল্পীদের অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন অনেক সংগীতবোদ্ধা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত