অন্তবর্তী সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না: দুদক চেয়ারম্যান 

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৫:২১ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, অন্তবর্তী সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না। অভিযোগ যার বিরুদ্ধেই হোক, এমনকি উপদেষ্টাদের নিয়েও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ছাড় দেবে না দুদক। সোমবার দুপুরে জয়পুরহাটের জেলা শিল্পকলা একাডেমীতে দুদকের গণশুনানি শেষে তিনি এসব কথা বলেন।

গণশুনানিতে ৩৩টি দপ্তরের ৭৯টি অভিযোগের মধ্যে ৬৭টি অভিযোগ আমলে নেয়া হয়। শুনানিতে হয়রানির শিকার ও সেবাবঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো বিভিন্ন দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। আর দুদক চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে সমাধানের সিদ্ধান্ত দেন।

এ সময় আরও বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল করিম, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী ও পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব সহ বিভিন্ন কর্মকর্তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত