গাজায় ইসরায়েলি হামলায় আরও একজনসহ ৬ সাংবাদিক নিহত

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৬:০২ পিএম

ইসরায়েলি বিমান হামলায় গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে আরও এক সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ আল-খালদি, যিনি একজন স্থানীয় ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন।

হাসপাতালের চিকিৎসকদের বরাতে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মোহাম্মদ আল-খালদিই হচ্ছেন এই হামলায় নিহত ষষ্ঠ সাংবাদিক। এর আগে নিহত হওয়া পাঁচজন সাংবাদিকই আল জাজিরা মিডিয়া সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

আল জাজিরা জানিয়েছে, হাসপাতালের প্রধান ফটকের কাছে একটি তাঁবুতে অবস্থান করছিলেন তাদের সাংবাদিক ও ক্যামেরাম্যানরা। এই তাবুতেই হামলা হয়। এতে মোট সাতজন নিহত হন।

নিহত সংবাদকর্মীরা হলেন— আনাস আল-শারিফ (সাংবাদিক), মোহাম্মদ কুরেইকেহ (সংবাদদাতা), ইব্রাহিম জাহের (ক্যামেরাম্যান), মোহাম্মদ নৌফাল (ক্যামেরাম্যান), মোয়েমেন আলিওয়া (ক্যামেরাম্যান) ও সর্বশেষ মোহাম্মদ আল-খালদিই।

ইসরায়েল ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা আনাস আল-শারিফকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, আনাস হামাসের একটি সশস্ত্র সেলের নেতা ছিলেন।

তবে এই অভিযোগের পক্ষে আইডিএফ এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত