সুনামগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দোয়ারা বাজারের ইসলামপুর জামে সকালে শিশুটি আরবি শিক্ষা নিতে মসজিদে আসে। একপর্যায়ে ইমাম সাজিদুর রহমান (৪০) তাকে দ্বিতীয় তলায় তার কক্ষে ঝাড়ু দেওয়ার জন্য পাঠান। পরে একা পেয়ে নিজের কক্ষে শিশুটিকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে মায়ের কাছে বিষয়টি জানায় শিশুটি। পরে তিনি থানায় খবর দেন। দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন।

আটক সাজিদুর রহমান (৪০) সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদ্রাসার শিক্ষক।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, আমরা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং তৎক্ষণাৎ অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত