আধুনিক নকশা, আরামদায়ক নির্মাণ এবং মানের প্রতি অবিচল প্রতিশ্রুতির মাধ্যমে দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রাহক চাহিদা পূরণে ব্র্যান্ডটির শোরুম নেটওয়ার্ক সারাদেশে ক্রমাগত বিস্তৃত হচ্ছে, যাতে দেশের আরও বেশি মানুষ সহজে মানসম্পন্ন, স্টাইলিশ ও আরামদায়ক ফুটওয়্যার ক্রয়ের সুযোগ পান।
এই ধারাবাহিকতায়, স্টেপ ফুটওয়্যার (৮ আগস্ট) ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ডোরেন ভিনসিটা শপিং কমপ্লেক্স এবং সাভারের আশুলিয়ার আব্দুল মজিদ মুন্সী ফিউচার টাওয়ার-এ দুটি নতুন শোরুম উদ্বোধন করেছে। উৎসবমুখর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ক্লাস্টার বিজনেস হেড হোসাইন মো. সাদেক, ব্যবসায়ী জি এম খসরুজ্জামান মিন্টু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, ক্রেতা, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্যবসায়িক অংশীদাররা।
নতুন শোরুমগুলোতে গ্রাহকরা সর্বাধুনিক নকশা ও মানসম্পন্ন বিভিন্ন ধরণের জুতা এক ছাদের নিচে ক্রয়ের সুযোগ পাবেন। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য বিশেষ মূল্যছাড়সহ নানা আকর্ষণীয় অফার ঘোষণা করেছে স্টেপ ফুটওয়্যার।
শোরুম দুটি উদ্বোধন উপলক্ষে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এক বাণীতে বলেন, "দেশের প্রতিটি গ্রাহক যেন সহজে মানসম্পন্ন, স্টাইলিশ ও আরামদায়ক ফুটওয়্যার পান—এটাই আমাদের মূল লক্ষ্য। মিরপুর ও আশুলিয়ার নতুন শোরুম সেই লক্ষ্যে আমাদের অগ্রযাত্রার অংশ। আমরা শুধু জুতা বিক্রি করি না, আমরা গ্রাহকদের জন্য এমন এক অভিজ্ঞতা তৈরি করি—যেখানে মান, নকশা ও আরামের সুষ্ঠু সমন্বয় ঘটে।"
