খুলনায় অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় মামলাটি দায়ের করেন। খুলনা সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় আসামি করা হয়েছে খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট পারভেজ আলম খানসহ আরও অজ্ঞাত পরিচয়ের প্রায় ৩০-৪০ জনকে।
এজাহারে বলা হয়েছে, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয় আওয়ামী লীগ নেতা এমএম মুজিবুর রহমানকে। তার মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য অনুযায়ী হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপের মাধ্যমে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ নামে গ্রুপগুলোর মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল।
কেএমপি জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে ৪ আগস্ট অনুমতি মেলে। এরপর সোমবার সোনাডাঙ্গা থানায় ছয়জনের নাম উল্লেখসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
ব্ল্যাক হোলের পথে ক্ষুদ্র মহাকাশযান