সুনামগঞ্জের বাহাদুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চার জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া বাস চালক জাকির আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এ রিমান্ড অনুমোদন দেন।
পুলিশের তথ্য মতে, গত ৬ আগস্ট দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশী (১৭), আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৩), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৭) সহ মোট চারজন প্রাণ হারান।
পরে ৭ আগস্ট রাত সিলেট থেকে তাকে র্যাব গ্রেপ্তার করে এবং পরদিন সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
মামলার বাদী জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, বাস-সিএনজি সংঘর্ষের ঘটনায় ৭ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাঙ্গলকোটে বিএনপির ইউনিয়ন সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত