কুয়াকাটার মেরিন ড্রাইভে অনিয়মের প্রমাণ পেল দুদক

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:০৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ১,৩০০ মিটার মেরিন ড্রাইভের ক্ষতিগ্রস্ত অংশের মান পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ আগস্ট) দুপুরে কুয়াকাটা পর্যটন পার্কসংলগ্ন এলাকায় পরিদর্শন করেন দুদকের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল। এ সময় উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়। সরেজমিনে এসে দেখা গেছে এটি একটি অপরিকল্পিত প্রকল্প।

৪ কোটি ৮৬ লাখ টাকার মধ্যে ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হলেও পুরো অর্থই কার্যত জলে ভেসে গেছে। শুরু থেকেই টেকসই পরিকল্পনা নেওয়া উচিত ছিল, যা করা হয়নি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা যা পেয়েছি তা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট আকারে জমা দেব, পরবর্তীতে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত