‘বিএনপি নিয়ে মিথ্যাচার চলছে’ সতর্ক করলেন মির্জা ফখরুল

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দিনে সরকার গঠন করবে বিএনপি। তাই আমাদের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। 

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) তার নিজস্ব সংগ্রাম দিয়ে নির্বাচনকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিয়ে এসেছেন। আমাদের দায়িত্ব একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন আয়োজনের। সকল সহযোগী সংগঠনকে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান মহাসচিব। 

যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এই  আলোচনা সভার আয়োজক ছিল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত