টাঙ্গাইল পৌর শহরে জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়ে বিএনপি নেতাসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১২ আগস্ট) রাতভর পরিচালিত এ অভিযানে শতাব্দী ক্লাবসহ শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, রক্ষিত বিশ্বজিৎ, শাহ আলম খান মিঠু, জসিম উদ্দিন, গোলাম মওলা, শাহিন আহমেদ, আবু জাফর খান, আব্দুর রশিদ, মঈন খান, মোস্তফা কামাল, বিশ্বনাথ ঘোষ, একে এম মাসুদ, শিপন, শফিকুল ইসলাম, এসএম ফরিদ আমিন, কবির হোসেন, মোশারফ উদ্দিন, হাবিল উদ্দিন, মহব্বত আলী, জাহিদ, প্রিন্স খান, সৈয়দ শামসুদ্দোহা, রফিকুল ইসলাম, বিশ্বজিৎ, সাদেকুর, সেলিম, হাসান আলী, রফিক, শাহ আলম, সিরাজুল, আশিকুর রহমান, শফিক, আখতারুজ্জামান, আরমান ও শামছুল।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া অধিকাংশই পৌর এলাকার বাসিন্দা। অভিযানে তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, মদের বোতল ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহাম্মেদ বলেন, ‘মঙ্গলবার রাতে শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে জুয়া ও মাদকের আসর থেকে ৩৫ জনকে আটক করা হয়। পরে বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।’
ওষুধশিল্প নিয়ে সরকারের নীতি একপেশে, ঝুঁকি তৈরি করেছে