গোপালগঞ্জে এনসিপির সভায় হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাকে শহরের মান্দার তলার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুজন সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ভাই ও মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম সিকদারের ছেলে।

১৩ আগস্ট বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান, সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গোপালগঞ্জের পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির পথসভায় হামলা ও সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের দায়েরকৃত মামলায় সুজন সিকদারকে গ্রেপ্তার হয়েছে।

তিনি বলেন, গত ২৮ জুলাই গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মতিয়ার রহমান বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলায় (মামলা নং-৩১) তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত