কয়রায় অপদ্রব্য পুশকৃত ৫০ কেজি চিংড়ি নষ্ট

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৯:২৯ পিএম

খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামে একটি বসতবাড়িতে চিংড়ি মাছ পুশের দায়ে ৫ ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ব্যবসায়ীরা হলেন, মদিনাবাদ গ্রামের মো. সাজিদুল (৩০) ও মিনহাজুলসহ ৫ জন।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কয়রা কন্টিনজেন্ট উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের গফুর গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় অপদ্রব্য পুশকৃত ৫০ কেজি চিংড়ি মাছ, জেলি, সিলিস জব্দ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে জব্দকৃত মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী।

তিনি জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ একটি মারাত্মক অপরাধ। এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুমির কুমার সরকার, বাংলাদেশ নৌবাহিনীর চৌকস টিম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত