আগামী ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে শ্রীদেবীকন্যা জাহৃবী কাপুর এবং সিদ্ধাত্র মালহোত্রা জুটির নতুন ছবি ‘পরমা সুন্দরী’। এরইমধ্যে সিনেমাটির গানগুলো বেশ সাড়া ফেলেছে। তবে মুক্তির আগেই বিপাকে এই প্রেমিক যুগল। আপত্তি এসেছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের তরফ থেকে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে তাদের পক্ষ থেকে। একটি গানের দৃশ্য নিয়ে তাদের মূল আপত্তি। গির্জার থেতরে প্রেমে মজেছেন জাহ্নবী ও সিদ্ধার্থ।
কীভাবে ধর্মীয় স্থানে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এক খ্রিস্টান সংগঠন ‘দ্য ওয়াচডগ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে একটি চিঠি পাঠানো হয়েছে। মুম্বাই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও মহারাষ্ট্র সরকারের কাছেও এই সংগঠনের তরফে চিঠি পাঠানো হয়েছে। এমনকি ছবির পরিচালককেও চিঠি পাঠিয়েছেন তারা। অনুরোধ ছবি থেকে বাদ দিয়ে দিতে হবে ওই বিশেষ দৃশ্যটি।
সংগঠন চিঠিতে জানিয়েছে, সাম্প্রতিক কালে ইচ্ছাকৃত ভাবে ছবিতে এমন কিছু দৃশ্য রাখা হয় যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। দর্শক টানতেই এটা হয়ে থাকে। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত বলে দাবি তাদের। বাক্স্বাধীনতা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত- এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার কথাও বলেছেন তারা।
চিঠিতে বলা হয়েছে, ‘গির্জা একটি পবিত্র স্থান। এখানে প্রার্থনা করা হয় ঈশ্বরের কাছে। গির্জার মধ্যে এমন অনভিপ্রেত দৃশ্য দেখানো যায় না। এই ধরনের দৃশ্য শুধু ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবাবেগেই আঘাত করে , এমন নয়। সমগ্র ক্যাথলিক গোষ্ঠীকে আঘাত করেছে।’
হ্যান্ডশেক বিতর্ক নিয়ে মুখ খুললেন ওয়াশিংটন সুন্দর
রাজধানীতে ফানুস ওড়ানোতে ডিএমপির নিষেধাজ্ঞা
শেবাচিমে অনশনরত শিক্ষার্থীদের ওপর কর্মচারীদের হামলা, আহত ১৪