কুড়িগ্রামে ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে ৬ পরীক্ষার্থী বহিষ্কার 

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র তাদের বহিষ্কার করেন। 

বহিষ্কৃতরা হলেন- ছামিউল ইসলাম, ইয়াসিন আরাফাত সজিব, শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন ও সিমা খাতুন। 

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সদস‍্য সচিব আলতাফ হোসেন জানান, অভিযুক্তদের সার্চ করে মোবাইল ফোন ও নকল পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত