চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক ও সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, লৌকিকতার রাজনীতি পরিহার করে মানুষের জন্য কাজ করতে হবে। তারেক রহমানের নির্দেশ, মানুষের দুয়ারে যেতে হবে।
ফ্রান্সের প্যারিসে কানাইঘাট-জকিগঞ্জ প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
এইড-পয়েন্টের প্রতিষ্ঠাতা ও দ্যা জার্নাল পত্রিকার সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাসুর রাহমান। কোরআন তেলাওয়াত করেন আব্দুর রাহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক রুহুল আম্বিয়া ও জকিগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ রহিম, রুহুল আমিন আব্দুল্লাহ, তাসলিম উদ্দিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও জুনেদ আহমেদ, সাবেক অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ মালেক, বিএনপি নেতা ফারুক আহমেদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম আহমেদ, বিএনপি নেতা শিব্বির আহমেদ ও যুবদল নেতা লায়েক আহমেদ তালুকদার।
এছাড়া বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদ আহমেদ, সাবেক ছাত্রনেতা ফাহাদ রেজা, মাসুদুর রাহমান মাসুম, রাহেল আহমেদ, দিলাল আহমেদ, মামুন আহমেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর গাজির বিদেহী আত্মার মাগফেরতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সাবেক সভাপতি আহমেদ মালেক।
সভায় ফ্রান্সে বসবাসরত কানাইঘাট-জকিগঞ্জের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
