সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে গণদোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) আসনের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ।
এতে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর শিকদার।
আলোচনা সভা শেষে দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
