৩০০’র বেশি প্রাণহানি

বন্যাকবলিত পাকিস্তানকে ত্রাণ সহায়তার প্রস্তাব ইরানের

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম

প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৩০০’র বেশি প্রাণহানি ঘটেছে পাকিস্তানে। বন্যায় ক্ষতিগ্রস্ত দেশটিকে উদ্ধার ও ত্রাণ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে ইরান।

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্দেশে পাঠানো এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বন্যায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি তিনি পাকিস্তানের সরকার ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, পাকিস্তান সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত ইরান। বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের মানবিক ও ত্রাণ সহায়তা সরবরাহ করবে তেহরান।

শনিবার স্থানীয় কর্মকর্তারা জানান, টানা দুই দিনের প্রবল বর্ষণ ও বন্যায় উত্তর-পশ্চিম পাকিস্তানে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

উদ্ধার তৎপরতা ও রাস্তা পরিষ্কার করার কাজ চলছে এবং জরুরি তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টিপাত চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত