প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ রবিবার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৬ হাজার ৬৭৭ কোটি টাকা সরকারি তহবিল থেকে, ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা প্রকল্প ঋণ এবং ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে। এগুলোর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় বাড়ানো ছাড়া মেয়াদ বাড়ানো হয়েছে এমন প্রকল্প ৩টি।
অনুমোদিত প্রকল্পসমূহ
১. রংপুর অঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেকসই কৃষি উন্নয়ন
২. কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেডের শিল্প এলাকার বিদ্যুৎ উপকেন্দ্রের আধুনিকায়ন
৩. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা
৪. ৫ মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন
৫. আজিমপুর সরকারি কলোনিতে কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ
৬. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের জন্য ২টি আবাসিক ভবন নির্মাণ
৭. ঢাকায় টেকসই পানি সরবরাহ প্রকল্প (তৃতীয় সংশোধন)
৮. বান্দরবান পৌরসভা ও তিন উপজেলায় নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন
৯. মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন
১০. উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (দ্বিতীয় পর্যায়)
ইতিমধ্যে অনুমোদিত ৯ প্রকল্প
পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব ক্ষমতাবলে আগেই অনুমোদন পাওয়া ৯টি প্রকল্পের বিষয়েও একনেক সদস্যদের জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
হাতিয়া, নিঝুম ও কুতুবদিয়া দ্বীপের শতভাগ বিদ্যুতায়ন রাজশাহী ও রংপুরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন বরগুনার পৌর অবকাঠামো উন্নয়ন পার্বত্য জেলায় দুর্যোগ কবলিত সড়ক সংস্কার কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণ (দ্বিতীয় পর্যায়) বিদ্যালয়বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতাভিত্তিক শিক্ষা প্রকল্প।
