ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল বৈঠক করেছেন।
রবিবার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ সাক্ষাৎ হয়।
এনসিপি পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
নাহিদ ইসলাম বৈঠকে বাংলাদেশের তরুণ প্রজন্মের ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অধিক শিক্ষার সুযোগ সৃষ্টিতে কাজ করার প্রতিশ্রুতিও দেন।
