রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০২:০৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত হোস্ট শিক্ষকরা সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে উখিয়ায় সড়ক অবরোধ করে আমরণ অনশন কর্মসূচি পালন করছে। উখিয়া-টেকনাফবাসী ও হোস্ট শিক্ষকদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভের কারণে রোহিঙ্গা ক্যাম্পে দেশি-বিদেশি সংস্থার কর্মীদের প্রবেশে বাধাগ্রস্ত হয়।

অবরোধের সময় শিক্ষকরা ব্যানার নিয়ে সড়কে অবস্থান নেয় এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এতে কোটবাজার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ে।

আন্দোলনকারীরা জানান, তারা দীর্ঘদিন রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাকার্যক্রমে নিয়োজিত ছিলেন, কিন্তু হঠাৎ বিনা কারণে চাকরিচ্যুত হন। গত তিন মাস ধরে তারা চাকরি ফিরে পেতে আন্দোলন করছে। তাদের অভিযোগ, বেতন বাড়ানোর দাবি করায় স্থানীয় হোস্ট শিক্ষকদের চাকরি থেকে সরানো হয়, অথচ রোহিঙ্গা শিক্ষকরা চাকরিতে বহাল রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। শিক্ষকরা সতর্ক করে বলেন, দ্রুত তাদের পুনর্বহাল না করলে আন্দোলন আরও তীব্র হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত