রাষ্ট্রপতির কাছে পাকিস্তান হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম

বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার পাকিস্তানের নেতৃত্ব এবং জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন।

তিনি উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক যৌথ ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং সাংস্কৃতিক সাদৃশ্যের ওপর গভীরভাবে প্রতিষ্ঠিত। তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে পাকিস্তান বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা করে।

হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তার নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি হাইকমিশনারের বাংলাদেশে সফল মেয়াদ কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত