গাজীপুরের শ্রীপুরে কথিত এক সাধু দীর্ঘদিন ধরে গাঁজার (মাদকদ্রব্যের) ব্যবসা চালিয়ে আসছিলেন। সাধু বেশে সবার সামনে থাকলেও আড়ালে চলত গাঁজার বড় মাপের ব্যবসা। মানুষ তার বাইরের রূপ দেখে ভালো মনে করলেও ভেতরে ভেতরে চালিয়ে গেছেন মাদক কারবার। গাঁজার বড় বড় চালান দেশে বিভিন্নস্থানে পৌঁছে দিতেন। অবশেষে যৌথবাহিনীর হাতে সেই কথিত সাধু গ্রেপ্তার হয়েছেন।
এ সময় তার বাড়িতে তল্লাশি করে সাড়ে চার কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বিপ্লব কুমার সাধু (৬৫) তিনি কাওরাইদ গ্রামের নারায়ণ কুমারের ছেলে।
আজ বুধবার (ভোর রাতে) কাওরাইদ এলাকা থেকে তাকে আটক করে যৌথ বাহিনী। পুলিশ বলছে তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে বেশ কিছু মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীপুর মডেল থানা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, যৌথ অভিযানে বিপ্লব নামে এক ব্যক্তিকে মাদকসহ (গাঁজা) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আজ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
কুমিল্লায় সায়মন হত্যা: একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন