আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন আজ

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১১:৪৩ এএম

ছাত্র-জনতার আন্দোলনের সময় ৫ আগস্ট আশুলিয়ায় সংঘটিত গণহত্যা ও ছয়জনের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিপক্ষের অভিযোগ গঠনের আদেশ দেবেন।

গত ১৩ আগস্ট ট্রাইব্যুনাল-২-এ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত আজকের দিন ধার্য করেন।

প্রসিকিউশন ৭ আগস্ট অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেন। ওই দিনে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মামলার আট আসামিকে হাজির করেন। এছাড়া পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজনকেও হাজির করার কথা ছিল, কিন্তু হাজির না হওয়ায় তাদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ করা হয়।

এর আগে, ট্রাইব্যুনাল-২ পলাতক আট আসামিকে গ্রেপ্তারসহ আদালতে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল। ১৬ জুলাই এই আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন ২ জুলাই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেন।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন। এছাড়া একজন গুরুতর আহত হন। পরে নিহত পাঁচজন এবং আহত এক ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনার পর ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। প্রসিকিউশন মামলায় এখন ১১ জন আসামির নাম উল্লেখ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত