কুমিল্লার মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আকুবপুর ইউনিয়নের হিরাকাশি গ্রামের নুর ইসলামের ছেলে বোরহান (৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে কাউছার (২৮), এক গ্রামের সেন্টু মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩২) ও ছাহেদ মিয়ার ছেলে মো. মাছুম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই (নি:) নিং ওয়াই মারমা সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীকাইল ইউপিস্থ সোনাকান্দা এলাকার মফিজ মিয়ার “মা ভ্যারাইটিজ স্টোর” এর সামনে ঘোড়াশাল টু শ্রীকাইল বাজারের পাকা রাস্তায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪ জন আসামি আটকসহ ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবহনের ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ৪ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
‘দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন
আবারও একসঙ্গে মিঠুন-দেবশ্রী