ময়মনসিংহের তারাকান্দায় বাড়ির পাশের পুকুর থেকে আদিল হাসান মাহমুদ নামে দেড় বছর বয়সের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা। মৃত আদিল ময়মনসিংহ সদর উপজেলার বোররচর কুষ্টিয়াপাড়ার আল-আমিনের ছেলে। উপজেলার কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে গত বুধবার দুপুরে নিখোঁজ হয় শিশুটি। গতকাল সকালে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনরা।
শিশুটির পরিবারের সদস্যরা জানায়, সকালে বাড়ির পাশে মজা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে বাড়ির লোকজন। সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
