রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় দগ্ধ মীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে তার।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ইউরেকা নামে একটি পেট্রোল পাম্পে আগুন লাগে। এতে দগ্ধ হন মীর হোসেন। রাতে তাকে ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তার শ্বাসনালীসহ শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। সেখানই তার মৃত্যু হয়েছে।
পেট্রোল পাম্পটির ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায়। তিনি পাম্পটির নিরাপত্তা কর্মী। প্রায় ২০ বছর যাবৎ সেখানে কাজ করছেন।
আইটেম গানে ফের ‘নুসরাত-ঝড়’