ভারতীয় বাংলার পর এবার হিন্দি ভাষার দর্শকের কাছেও আলোড়ন তুলল ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি। গত বছর দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অ্যাকশন ঘরানার এই ছবিটি কিছুদিন আগে অবমুক্ত করা হয় ওটিটিতে। এবার হিন্দি ডাবিং সংস্করণে অর্জন করল দারুণ জনপ্রিয়তা।
ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) তাদের অফিসিয়াল হিন্দি ইউটিউব চ্যানেল ‘এসভিএফ ভারত’-এ প্রকাশ করা হয় ‘তুফান’ এর হিন্দি ডাবিং। মাত্র ৮ দিন আগে প্রকাশ হওয়া এই সংস্করণটির ভিউ ইতিমধ্যে পৌঁছে গেছে প্রায় ৬ মিলিয়নে।
এত অল্প সময়ে এত ভিউ, এই চ্যানেলের অনেক হিট সিনেমাও পায়নি। এমনকি টালিউডের জনপ্রিয় নায়ক দেবের ‘আমাজন অভিজান’, জিৎ-এর ‘জোশ’ বা যশ দাসগুপ্তের ‘গ্যাংস্টার’- এসব ছবিও হিন্দিভাষী দর্শকদের মাঝে এতটা সাড়া ফেলতে পারেনি।
এছাড়াও হিন্দি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’-এর হিন্দি রিমেক। মন্তব্য ঘরে দর্শকরা লিখছেন, ‘এ যেন কোনো সাউথ বা বলিউড সিনেমা দেখলাম।’ কেউ আবার লিখেছেন, ‘ভারত থেকে বলছি, অসাধারণ সিনেমা।’ এক নেটিজেনের মন্তব্য, ‘তুফান এখন আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা, শাকিব এখন গ্লোবাল স্টার।’
ডাবিং কোয়ালিটিরও প্রশংসাও করেছেন অনেকে। ইতিমধ্যেই প্রায় ৪ হাজার মন্তব্য জমা পড়েছে ভিডিওটিতে।
মুম্বাইয়ে গাজার সমর্থনে দাঁড়ালেন স্বরা, সামাজিক মাধ্যমে বিতর্ক
টিকটক বানাতে তিস্তা সেতুতে থেকে তিন বন্ধুর ঝাঁপ, কলেজছাত্র নিখোঁজ
রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলা