বিবাদ মিটিয়ে একসঙ্গে হিরো আলম ও রিয়া মনি

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০২:৫৫ পিএম

শেষ হয়েও হলো না শেষ। বরং নতুন করে গল্প মোড় নিল অন্যদিকে। অভিযোগ-পাল্টা অভিযোগ, বিয়ে বিচ্ছেদের ঘটনাসহ সব ধরনের ঝামেলা চুকিয়ে আবার এক হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার তৃতীয় স্ত্রী রিয়া মনি। শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন হিরো আলম। বর্তমানে তিনি শ্বশুরবাড়ি বরগুনার তালতলিতে রয়েছেন। সেখানে রিয়া মনিরর সঙ্গে দেখা করে  সবকিছু মিটমাটও হয়েছে বলে জানালেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। 

হিরো আলম নিজেই সাংবাদিকদের ফোন করে জানালেন তার অবস্থানের কথা। বললেন, এখন আমি আমার শ্বশুরবাড়িতে উঠেছি। রিয়া মনির সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটমাট হয়ে গেছে। আমরা এখানে দুজন একসঙ্গেই আছি।’ 

দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত