ভিসি রুমের সামনেই নামাজ আদায় করলেন জকসু দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৩১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ ও রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে প্রশাসনিক ভবন তালা দিয়ে অবস্থান কর্মসূচি  করেছেন এবং ভিসি রুমের সামনেই নামাজ আদায় করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৪ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুমের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এবং একপর্যায়ে প্রশাসনিক ভবনে তালা দেয় তারা। সেখানে ঘণ্টাব্যাপী অবস্থানের পর যোহরের নামাজের সময় হলে সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে ফরজ নামাজ আদায় করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশেই অবস্থান নিয়ে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যান। 

এর আগে বেলা ১২টার দিকে তারা উপাচার্যের কক্ষের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি পালন করেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে ভিসি রুমের বাইরে বসে ‘ব্রেক দ্য সাইলেন্স কর্মসূচি পালন করেন। এবং জকসুসহ সম্পূরক বৃত্তির দাবি পূরণ না হওয়া  অবধি অনির্দিষ্টকালের জন্য ভিসি ভবন বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত