খেলোয়াড়ের জন্য বড় শত্রু হলো ওজন। ফিটনেস ঠিক রাখতে ওজন যেমন কমাতে হয়, তেমনই আবার কখনো কখনো ওজন বাড়ানোরও প্রয়োজন হয়। রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে ক্লাব বিশ্বকাপের সময় অসুস্থ হয়ে বেশ কিছুদিন মাঠে বাইরে ছিলেন। সেই সময় তার ওজনও কমে গিয়েছিল। এখন তা ফিরে পেয়েছেন। বল পায়ে জ্বলে উঠেছেন মাঠের খেলায়।
গতকাল রবিবার রাতে ওবিয়েদোর বিপক্ষে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের ৩-০ গোলের জয়ে দুটি গোল করেন এমবাপ্পে। এবারের লিগে প্রথম ম্যাচেও তিনি পেনাল্টি থেকে গোল করে দলকে জিতিয়েছিলেন। ম্যাচ শেষে শিষ্যের প্রতি মুগ্ধতার কথা বললেন কোচ আলোনসো, ‘আজ সে দারুণ খেলেছে। আগের ম্যাচেও ভালো করেছে। এখনও আমাদের উন্নতি করতে হবে এবং খুঁজে দেখছি কোন জায়গায় ঠিকঠাক করা জরুরি। তবে দলের মানসিক অবস্থাও ইতিবাচক।’
এমবাপ্পের ফিটনেস নিয়ে তিনি বলেন, ‘সে চার কেজি ওজন ফিরে পেয়েছে। ক্লাব বিশ্বকাপে চার কেজি হারিয়েছিল। গত মৌসুমের কথা বলতে পারব না, আমি ছিলাম না। তবে এখন তাকে ভালো মনে হচ্ছে। দারুণ উজ্জীবিত সে এবং দলেও তা ছড়িয়ে দিচ্ছে। তার ল্যাপগুলো দেখতে আমার খুব ভালে লাগে। আমরা জানতাম সে গোল করবেই। যখন আমরা একসঙ্গে থেকে এই দূরত্বগুলো কমিয়ে আনতে পারি সেটা পরস্পরকে খুঁজে পেতে কাজে লাগে।’
লোগোবিহীন ফাঁকা জার্সি পরেই এশিয়া কাপ খেলবে ভারত?
‘টি-টোয়েন্টি ম্যাচে লম্বা ইনিংস’ খেলার চেষ্টা করছেন বুলবুল