টাঙ্গাইলে ৩ টন সরকারি চাল উদ্ধার 

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:১৪ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। উপজেলার জামুর্কি বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে সোমবার (২৫ আগস্ট) রাতে চালগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবি.এম আরিফুল ইসলাম বলেন, এক সংবাদে তিনি জানতে পারেন খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমান চাল একটি দোকানে মজুত আছে এবং খোলা বাজারে বিক্রি হচ্ছে। পরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় ওই দোকান থেকে মজুত রাখা ২৯’শ কেজি অর্থাৎ প্রায় ৩ টন চাল জব্দ করা হয়। 

এ বিষয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদসহ খাদ্য কর্মকর্তার সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করা হবে। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও। 

অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার ও মির্জাপুর থানা পুলিশ।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত