নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরুর আগে দর্শকদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের তুলনায় অর্ধেক দামে দেওয়া হবে এই সিরিজের তিন ম্যাচের টিকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হতে যাওয়া সিরিজে সর্বনিম্ন ১৫০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। আজ সন্ধ্যা ৬টা থেকে https://gobcbticket.com.bd/ থেকে কেনা যাবে টিকেট। সব টিকিটই দেওয়া হবে অনলাইনে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত মাসে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই সিরিজের প্রতি ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল ৩০০ টাকা।
এর আগে ২০২৫ বিপিএলের সিলেট পর্বেও টিকিটের সর্বনিম্ন দাম ছিল ১৫০ টাকা। সিলেটে হতে যাওয়া সিরিজের সব ক্যাটাগরির টিকেটের দামই কমানো হয়েছে। গ্রিন হিল এরিয়াতে বসে খেলা দেখার টিকেটের দাম সবচেয়ে কম, ১৫০ টাকা। এছাড়া শহীদ তুরাব স্ট্যান্ডের (আগের পূর্ব গ্যালারি) টিকেটের মূল্যও ১৫০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ২ হাজার টাকা। ডিরেক্টরদের এনক্লোজারে বসে খেলা দেখতেও দিতে হবে ২ হাজার টাকা।
৮ গোলে ফ্ল্যামেঙ্গোর ইতিহাস
কোহলির কাছ থেকে 'আক্রমণাত্মক ক্রিকেট' শিখেছেন সিরাজ