রাজবাড়ীতে সমবায় অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দেশের শীর্ষ দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর এই তদন্ত শুনানি শুরুর পদক্ষেপ নেয় জেলা সমবায় কার্যালয়।
জেলা সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দেশ রূপান্তর পত্রিকায় বালিয়াকান্দি “সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদটি গুরুত্বের সঙ্গে আমলে নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সমবায় কার্যালয়ে তদন্ত শুনানি অনুষ্ঠিত হয়। তদন্ত শুনানিতে অভিযোগকারী ও অভিযুক্তকারীকে জেলা সমবায় কার্যালয়ে যথা সময়ে উপস্থিত থাকতে বলা হয়।
জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন (ভারপ্রাপ্ত) বলেন, “সোমবার (২৫ আগস্ট) বালিয়াকান্দি সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে একটি তদন্ত শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানির বিষয়টি রিপোর্ট আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট দেশ রূপান্তর পত্রিকায় প্রিন্ট ও অনলাইন ভার্সনে “সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়া অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদে বলা হয়, বালিয়াকান্দি উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নিবন্ধনের কথা বলে তুষার কুমার বিশ্বাস নামে এক ব্যক্তির কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে ওই ব্যক্তি তাকে তিন দফায় ৯৫ হাজার টাকা ঘুষ প্রদান করেন। ঢাকার হেড অফিস ও বিভিন্ন খরচের কথা বলে এই টাকা নেন এবং তা প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়। এছাড়া সমিতির নিবন্ধনের কথা বললেই তুষার কুমার বিশ্বাসকে নানা ভাবে হুমকি-ধুমকি দিচ্ছেন বলে সংবাদে উল্লেখ রয়েছে।
যারা নির্বাচন বয়কট করবে, নিজেরাই মাইনাস হয়ে যাবে
ঘুষ, দুর্নীতি ও প্রকৌশলীদের চাকরিচ্যুতির হুমকি, উপদেষ্টার কাছে অভিযোগ