এশিয়া কাপ ভারতের মাটিতে হওয়ায় নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান। সেই সুবাদে কপাল খোলে বাংলাদেশের। এই টুর্নামেন্টে খেলতে মঙ্গলবার সকালে রওনা হয়ে ভারত পৌঁছেছে বাংলাদেশ হকি দল। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব ভারতের বিহার রাজ্যের রাজগীরে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।
পুল ‘বি’ তে বাংলাদেশ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং চাইনিজ তাইপের বিপক্ষে। আগামী ২৯ আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হবে বাংলাদেশের। এরপর ৩০ আগস্ট চাইনিজ তাইপে এবং ১ সেপ্টেম্বর পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে দল। সবগুলো ম্যাচই হবে রাজগীরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে।
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক: বিপ্লব কুজুর ও নুরুজ্জামান নয়ন।
ডিফেন্ডার: মোহাম্মদ আশরাফুল ইসলাম, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিটুল, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম ও মোহাম্মদ মেহেদী হাসান।
মিডফিল্ডার: মোহাম্মদ রোমান সরকার, মোহাম্মদ ফজলে হোসেন রাব্বি, আল নাহিয়ান শুভ, তাইয়েব আলী ও তানভীর রহমান সিয়াম।
ফরোয়ার্ড: ওবায়দুল হোসেন জয়, মোহাম্মদ রকিবুল হাসান, মোহাম্মদ আরশাদ হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ।
স্ট্যান্ডবাই প্লেয়ার: মোহাম্মদ শহীদুর রহমান সাজু।
অস্ট্রেলিয়ান ওপেন জয়ী আমেরিকান ঘরের মাঠে বিপর্যস্ত
ডিসেম্বরে নারীদের লিগ, জানালেন কিরণ