কক্সবাজারে ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৯

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৮:৫৬ পিএম

কক্সবাজার শহরের বাকঁখালী নদী থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় ইয়াবা বহনকারী ট্রলারটি জব্দ করা হয়। 

র‌্যাব জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের ফিশারি ঘাট থেকে মহেশখালী যাওয়ার পথে সন্দেহভাজন একটি ট্রলার আটক করা হয়। পরে তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালানটি টেকনাফ থেকে আনা হচ্ছিল। আটকরা পেশায় সবাই জেলে। তারা টেকনাফ, উখিয়া ও ইনানী এলাকার বাসিন্দা।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, এ চালানের পেছনে কারা জড়িত তা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাব-১৫ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত